খ.ম. নাজাকাত হোসেন সবুজ
বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের সেবা নিশ্চিতকল্পে পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন কার্যক্রম তরান্বিত করার লক্ষ্যে দাতা সংস্থা ইউরোপীয় ইউনিয়ন, ইউএনডিপি ও বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায় বাস্তবায়িত ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়)’ প্রকল্পের আওতায় কচুয়া উপজেলা প্রশাসন কর্তৃক দিনব্যাপি বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন (ডিএমআইই) বিষয়ক প্রশিক্ষণ সোমবার সকালে কচুয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণের শুভ উদ্ধোধন করেন কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম মাহফুজুর রহমান। উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, গ্রাম আদালতের এখতিয়ার বর্হিভূত কোন মামলা যাতে গ্রহন করা না হয় সে বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে। বিশেষ করে জমি জমা মামলা নেওয়ার ক্ষেত্রে। প্রশিক্ষণের বিষয়গুুলো যথাযথ ভাবে গ্রহন করার জন্য প্রশিক্ষনার্থীদের আহবান জানিয়ে প্রশিক্ষণ শুভ উদ্ধোধন ঘোষনা করা হয়।
প্রশিক্ষণ সূচি অনুযায়ী সেশন পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ, কচুয়া, ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মহিতোষ কুমার রায় এবং ওয়েভ ফাউন্ডেশন এর জেলা সমন্বয়কারী মোঃ আলিউল হাসানাত খান।
প্রশিক্ষণে সমাপনী বক্তব্য প্রদান করেন স্থানীয় সরকার, বাগেরহাট এর উপপরিচালক দেব প্রসাদ পাল। তিনি বলেন, আজকের এই প্রশিক্ষণে আপনারা যা কিছু শিখেছেন তা বাস্তবায়ন করবেন। বিশেষ করে প্রতি তিন মাস অন্তর যে ত্রৈমাসিক রিপোর্ট প্রদান করেন তা যথাসময়ে নির্ভূল ভাবে প্রদান করবেন। তিনি আরো বলেন, আপনারা আপনাদের সংশ্লিষ্ট ইউনিয়নে যে আইন শৃংঙ্খলা মিটিং হয় ওই মিটিংএ এই গ্রাম আদালতের কর্মকান্ড নিয়ে আলোচনা করবেন।
প্রশিক্ষণে কচুয়া উপজেলার ৭ টি ইউনিয়নের চেয়ারম্যান, সচিব এবং গ্রাম আদালত সহকারীসহ মোট ২২ জন অংশগ্রহন করেন।