আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

বগুড়ায় মন্দিরে  একজন কে কুপিয়ে হত্যা

 

অনলাইন ডেক্স রির্পোট :

বগুড়ায় দুর্গা মন্দিরে সুব্রত ওরফে সম্রাট দাস (২৭) নামের এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে শহরতলীর সাবগ্রাম হাট দুর্গামন্দিরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।
নিহত সম্রাট সাবগ্রাম পালপাড়ার কালিপদ দাসের ছেলে। তিনি সাবগ্রাম ইউনিয়ন যুবলীগের সদস্য ছিলেন। এঘটনার পর থেকে সাবগ্রাম হাট মন্দির এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে বালু ব্যবসা নিয়ে অভ্যন্তরীণ বিরোধের জের ধরে সম্রাটকে কুপিয়ে হত্যা করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির বলেন, আসামী সনাক্ত করে দ্রুত গ্রেফতার করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ