আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

পারিবারিক কলহে প্রাণ গেল মোরেলগঞ্জে গৃহিনীর

খ.ম. নাজাকাত হোসেন সবুজ
বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

বাগেরহাট জেলার, মোরেলগঞ্জে পারিবারিক কলহের কারনে বিউটি বেগম নামে এক গৃহিনীর প্রাণহানি ঘটেছে। রাত ৮টার দিকে পুলিশ তার মরদেহ হেফাজতে নিয়েছে। ভইজোড়া গ্রামের দেলোয়ার শেখের স্ত্রী ৩ সন্তানের জননী বিউটি বেগম(৪৫) শুক্রবার বিকেল ৪টার দিকে মোরেলগঞ্জ হাসপাতালে মারা যান।
মোরেলগঞ্জ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. কামাল হোসেন মুফতি জানান, বিষক্রিয়ায় বিউটি বেগমের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে বিউটি বেগমের স্বামী জানান, বিউটির মস্তিস্ক বিকৃত ছিল। তাই সে আত্মহত্যা করেছে। অপরদিকে প্রতিবেশীরা বলছেন, পারিবারিক কলহের কারনে কিটনাশক পান করে আত্মহত্যা করেছে সে।
এ সম্পর্কে থানার ওসি মো.মনিরুল ইসলাম জানান, বিউটি বেগমের মৃত্যুর সঠিক কারন উদঘাটনের জন্য মরদেহ থানায় আনা হয়েছে। পোস্টমর্টেম করানো হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ