পরিমল চন্দ্র বসুনিয়া,লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সতিনদীর পানিতে ডুবে ফুয়াদ আপন আলী (৮) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বড় কমলাবাড়ি পশ্চিমপাড়া গ্রামে নিজ বাড়ির পাশে সতি নদীতে এ ঘটনা ঘটে।মৃত স্কুলছাত্র আপন আলী ওই গ্রামের মনির উদ্দিনের ছেলে। সে স্থানীয় বড় কমলাবাড়ি আলোকীত প্রি ক্যাডেট কিন্ডারগার্টেন স্কুলের ২য় শ্রেণির ছাত্র।স্থানীয়রা জানান, পাড়ার বন্ধুদের সাথে বাড়ির পাশে সতি নদীতে মাছ ধরতে যায় শিশু আপন আলী। এ সময় আপন আলী গভির পানিতে ডুবে যায়। বন্ধুদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে খোঁজাখুঁজি করে সতি নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) গুলফাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।