আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

কুয়েটের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অর্থ প্রদান

 

জিয়াউল ইসলামঃ ব্যুরো প্রধান প্রধান খুলনাঃ

করোনাভাইরাস মহামারীর কারণে দেশের দরিদ্র জনগোষ্ঠীর সাহায্যের জন্য খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীগণের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করা হয়েছে। আজ ২২ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় জেলা প্রশাসক, খুলনার কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর কাজী সাজ্জাদ হোসেনের পক্ষে রেজিস্টার জি এম শহীদুল আলম খুলনার জেলা প্রশাসক মোঃ হেলাল হোসেন এর নিকট ১০, ০০,০০০.০০ (দশলক্ষ) টাকার চেক হস্তান্তর করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ