আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপির মৃত্যু

খ.ম. নাজাকাত হোসেন সবুজ
বাগেরহাট  প্রতিনিধিঃ

কচুয়া উপজেলার বিলকুল কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি সুচিত্রা রানী দাস মৃত্যু বরণ করেছেন।রবিবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। তিনি দীর্ঘদিন ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর। তিনি আন্তরিকতা এবং দক্ষতার সাথে তার পেশাগত দায়িত্ব পালন করেছেন।

তার এ অকাল মৃত্যুতে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিবার গভীরভাবে শোকাহত। তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছে এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ