আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

ভুরুঙ্গামারীতে আর্ন্তজাতিক স্বাক্ষরতা দিবস পালিত

 

আরিফুল ইসলাম জয়
ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম)প্রতিনিধিঃ

রেডিও টিভিতে শিক্ষাদান, শেখ হাসিনার অবদান, এসো ঘরে বসে শিখি, করোনা মুক্ত জীবন গড়ি’ এ স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে আর্ন্তজাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ ৮ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা বুরো‘র যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ শাহজাহান সিরাজ। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আসাদুজ্জামান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জামাল উদ্দিন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মুকুল চন্দ্র বর্মন প্রমুখ। উল্লেখ্য সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারী, এনজিও প্রতিনিধিগন অংশগ্রহন করে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ