আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

নড়াইলে বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদের ৪৯ তম শাহাদত বার্ষিকীতে দোয়া মাহফিল ও পুষ্পস্তবক অর্পণ

আবু সাহাদাৎ বাঁধন 
নড়াইল সদর প্রতিনিধি:
আজ ০৫ সেপ্টেম্বর রোজ শনিবার নড়াইলে স্বাধীনতা যুদ্ধের বীর,নড়াইলের শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৪৯ তম শাহাদত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।১৯৭১ সালের এই দিনে যশোরে পাকবাহিনীর সাথে সম্মুখযুদ্ধে এই বীর শাহাদত বরণ করেন।নড়াইল সদর উপজেলা চন্ডিবরপুর ইউনিয়নের নিজ গ্রাম মহিষখোলাতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন নড়াইল জেলা প্রশাসক আন্জুমান আারা,নড়াইল সদর ৩নং চন্ডিবরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আজিজুর রহমান ভূঁইয়া সহ প্রমূখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ