আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

কুড়িগ্রাম এর ভূরুঙ্গামারীতে মাদক ব্যবসায়ী আটক

 

আরিফুল ইসলাম জয়
ভুরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি :

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড। পরে তাকে পুলিশে সোপর্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে অত্র উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাশঁজানির সীমানা পিলার ৯৭৩ এর সাব পিলার ৯ এর দেড়শ গজ অভ্যন্তরে ৫ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ আঃ রাজ্জাক (২৮) নামের এক ব্যক্তিকে আটক করে ময়দান বিজিবি। আটককৃত আঃ রাজ্জাক দক্ষিণ বাশঁজানি গ্রামের মৃত ইউসুফ আলীর পুত্র। ওসি মুহাঃ আতিয়ার রহমান আটকের সত্যতা নিশ্চিত করে জানান আটক ব্যক্তির নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ