মোঃ আরিফুল ইসলাম কুড়িগ্রাম ভূরুঙ্গামারী প্রতিনিধি :
কুড়িগ্রাম ভূরুঙ্গামারী তে ট্রাক মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত হয়েছে একজন যুবক নাম আকছেদ আলি (৩৮)। সে অত্র উপজেলার বলদিয়া ইউনিয়ন এর কাশিমবাজার এলাকার আবু বক্করের ছেলে। এ ঘটনায় আরেকজন আরোহি জিয়ারুল আলম (৩৫) সে একই ইউনিয়ন এর রাংগালিরকুটি গ্রামে আবুল হোসেনের ছেলে। তারা উভয়েই ভাইরা ভাই এবং উভয়েই কাঠ ব্যাবসায়ী বলে জানা গেছে। মঙ্গলবার ২৫ আগসষ্ট ২০২০ সন্ধ্যায় ভূরুঙ্গামারী উপজেলায় সোনাহাট ইউনিয়নের ঘুন্টিঘর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকছেদ আলি মটর সাইকেল যোগে ভুরুঙ্গামারী থেকে এবং ট্রাক টি সোনাহাট থেকে ছেরে আসায় মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনা স্থলে আকছেদ আলির মৃত্তু হয় এবং অপর আরোহিকে সংগে সংগে ভূরুঙ্গামারী উপজেলা সাস্থ্য কম্পলেক্স এ ভর্তি করানো হয়।
ট্রাকটি স্থানীয় জনগণ আটক করে।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মুহা,আতিয়ার রহমান জানায় ঘটনার সত্ততা সীকার করে জানায় একজন নিহত হয়েছে, একজন আহত হয়েছে এবং আটককৃত ট্রাকটি থানায় আনার প্রক্রিয়া চলছে।