আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

কুড়িগ্রামে এক কিশোর পুকুরে গোসল করতে গিয়ে গাড়ে আঘাত পেয়ে মৃত্যু

 

আরিফুল ইসলাম
কুড়িগ্রাম ভূরুঙ্গামারী প্রতিনিধি :

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় পুকুরে ডিগবাজি খেলতে গিয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। কিশোরের নাম ইয়াকুব আলী (১৭)। সে অত্র উপজেলার বলদিয়া ইউনিয়নের ছনবান্ধা খলিশাকুড়ি গ্রামের আবু বক্করের ছেলে।

স্থানীয়রা জানায়, শনিবার দুপুরের দিকে ইয়াকুব তার বন্ধু-বান্ধবসহ বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায় এবং পুকুরের পাড় থেকে পানিতে ডিগবাজি দিচ্ছিল। ডিগবাজি দেয়ার এক পর্যায়ে ইয়াকুব ভারসাম্য হারিয়ে অগভীর পানিতে পড়ে যায়। এতে পুকুরের তলদেশের মাটির সাথে তার মাথা ধাক্কা খেলে সে ঘাড়ে মারাত্মকভাবে আঘাত পায়। তৎক্ষনাৎ তাকে বাড়িতেই প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এদিকে তার অবস্থার অবনতি ঘটতে থাকে, অবস্থার অবনতি দেখে পরের দিন সকালে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। রংপুর মেডিকেল কলেজ চিকিৎসকরা তাকে ঢাকায় নেয়ার পরামর্শ দেন। ঢাকায় নেয়ার প্রস্তুতিকালে রোবরার রাত দশটার দিকে ইয়াকুব মারা যায়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, শক্ত তলদেশের সাথে মাথা সজোরে ধাক্কা খেলে ঘাড়ের কশেরুকা আঘাতপ্রাপ্ত হয়ে অথবা স্থানচ্যুত হয়ে যদি স্পাইনাল কর্ড মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় তবে মানুষের মৃত্যু হতে পারে। তিনি শিশু-কিশোরদের ডিগবাজি দেয়ার মতো ঝুঁকিপূর্ণ খেলাধুলা থেকে বিরত থাকার আহ্বান জানান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ