আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

ভোলায় মুয়াজ্জিনের উপর অতর্কিত হামলা

 

মোঃ মুশফিকুর রহমান হাওলাদার, লালমোহন, (ভোলা)প্রতিনিধি :

ভোলা দরগাহ রোডস্থ হাসমত উল্লাহ মৌলভী বাড়ির দরজায়, বায়তুল মামুর জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ আব্দুল হামিদ এর উপর ভেদুরিয়ার আব্বাসউদ্দীন কর্তৃক সন্ত্রাসী বাহিনী হকিস্টিক নিয়ে নির্মম হামলা চালায় ।

মুয়াজ্জিন আঃ হামিদ মাঝির হাট খেয়া পার হওয়ার সময় তার ভাই ও ভাগিনার সাথে কথা কাটাকাটি করলে পাশ থেকে আব্বাস উদ্দিন অকল্পিত ভাবে ঝগড়া শুরু করে ।

এক পর্যায়ে আব্বাস উদ্দিন মুয়াজ্জিনকে ধমক দিয়ে চলে আসে ।

পরে ব্যাংকের হাট থেকে তার সন্ত্রাস বাহিনী নিয়ে হকিস্টিক ও দেশীয় অস্ত্র দিয়ে তাকে আঘাত করে। ফলে তিনি অজ্ঞান হাড়ীয়ে ফেলে ।এক পর্যায়ে আব্বাসের সন্ত্রাস বাহিনী তাকে নদীতে ফেলে দেয় ।
পরে স্থানীয় লোকজন মুয়াজ্জিনকে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসেন ।

মুয়াজ্জিন হাফেজ আব্দুল হামিদের উপর হামলাকারীদের মধ্যে আব্বাসউদ্দীন ভেদুরিয়া ইউনিয়নের এক নং ওয়ার্ডের প্রভাবশালী কালিমুদ্দীনের ছেলে । তার সাথে ছিল হযরত আলীর ছেলে সোহাগ , ব্যাংকের হাটের সেলুনের দোকানদার ছোটন পিতা রাম চন্দ্র ও ইব্রাহীম সহ আরো অনেক ।

বর্বরোচিত এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ভোলা মুসলিম ঐক্য পরিষদের মাওলানা মিজানুর রহমান ।

মাওলানা মিজানুর রহমান আরো বলেন
আহত মুয়াজ্জিনের বাবা জনাব শিহাবুদ্দীন থানায় মামলা দায়ের করতে ভোলা সদর থানায় যান । ক্ষমতাসীনদের চাপে পরে মামলা নিতে নারাজ হন ভোলা সদর থানা পুলিশ ।

পরে আমি আহত মুয়াজ্জিন হাফেজ আব্দুল হামিদ কে সহ পেইজবুক লাইবে আসলে ভিডিও টি ভাইরাল হয় । এর পর রাত প্রায় দশটার দিকে মামলা নেন ।

আহত মুয়াজ্জিন হাফেজ আব্দুল হামিদ এখন ভোলা সদর হাসপাতালের নিচ তলায় তিন নাম্বার কেবিনে আছেন। ইতিমধ্যে মসজিদ কমিটি ও স্থানীয় মুসল্লীরা তাকে দেখতে যান।
আহত মোয়াজ্জেন হাফেজ আব্দুল হামিদ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের একজন সক্রিয় দায়িত্বশীল।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ