আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কেন্দ্র

মোঃ সাব্বির হোসেন,মিঠাপুকুর উপজেলা প্রতিনিধি :

মিঠাপুকুর উপজেলার ১০ নং বালুয়া মাসিমপুর ইউনিয়েনের
হেলেঞ্চা হাজিরহাটে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্রণালয় এর প্রত্যক্ষ তত্বাবধানে তৈরি হচ্ছে ১০ শয্যা বিশিষ্ট সুবিশাল মা ও শিশু কল্যাণ কেন্দ্র।
৪কোটি ৬৭ লক্ষ টাকার বেশী ব্যয়ে তৈরি হচ্ছে উক্ত সরকারি মেডিকেলটি। সরেজমিনে গিয়ে দেখা যায় প্রকল্পটির শতকরা ৬০ভাগ কাজ শেষ হয়েছে বাকি কাজ আগামী মার্চের আগেই শেষ হবে বলে আশা করা হচ্ছে।
এটি তৈরি হলে এটিই হবে রংপুর মেডিকেল কলেজ এর পর একটি প্রত্যন্ত গ্রাম এলাকার মানুষের
মা ও শিশুদের জন্য সুচিকিৎসার মূল কেন্দ্র স্থল।
এখানে,
মহিলাদের ডেলিভারির জন্য সমস্ত অত্যাধুনিক মেশিনারি যন্ত্রপাতি থাকবে।
যার ফলশ্রুতিতে প্রায় বিনামূল্যে চিকিৎসা পাওয়া যাবে এবং শিশু মৃত্যুর হার অনেক কমে যাবে।
পাশাপাশি সার্বক্ষণিক এমবিবিএস ডাক্তার সেবা পাওয়া যাবে এখানে।
এটি মূলত মিঠাপুকুর পশ্চিম অঞ্চলে ও বদরগন্জ উপজেলা ভেন্ডাবাড়ী কুতুবপুর,মিলনপুর,শাল্টি গোপালপুর, চেংমারী,বড়বালা,ময়েনপুর ইউনিয়ন সহ আশেপাশের এলাকার সমস্ত মানুষের জন্য চিকিৎসা ও স্বাস্থ্য সেবার এক সেতুবন্ধন হিসেবে কাজ করবে।
প্রকল্পের নির্মাণ কাজ শেষ হলে যাতে দ্রুত চিকিৎসাসেবা পাওয়া যায় সেই আশায় করছেন অত্র এলাকার জনসাধারণ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ