আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

৫০০ পিস ইয়াবাসহ আটক দুইজন

আরিফুল ইসলাম জয়,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে৫০০ পিছ ইয়াবা সহ দুই মাদক ব‍্যবসায়ী কে আটক করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ।
যার আনুমানিক মুল্য এক লক্ষ টাকা।
১২ ফেব্রুয়ারি রবিবার রাত সারে ৮.টার দিকে তাদেরকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানাগেছে, মাদক বিরোধী বিশেষ অভিযানে গোপন সংবাদের ভীত্তিতে উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের দিঘির পাড় এলাকায় অভিযান চালিয়ে ৫০০ পিছ ইয়াবা সহ দুই মাদক ব‍্যবসায়ী কে আটক করে থানায় নিয়ে আসে।

আটককৃতরা হলো তিলাই ইউনিয়নের দক্ষিণ তিলাই এলাকার সমেস আলীর ছেলে জাহাঙ্গীর আলম (২৫) ও চর ভুরুঙ্গামারী ইউনিয়নের দীঘিরপাড় এলাকার মৃত পাগর উদ্দিনের ছেলে আব্দুর রশিদ(৫০) তারা এলাকার চিহ্নিত মাদক ব‍্যবসায়ী বলে জানায় পুলিশ।

ভূরুঙ্গামারী থানার ওসি নজরুল ইসলাম ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব‍্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ