মোঃ সুমন ইসলাম, রংপুর প্রতিনিধি :
র্যাব-১৩,রংপুর কতৃক দিনাজপুরের হাকিমপুর থেকে ৪৪ বোতল ফেন্সিডিল সাদৃশ্য এমকেডিল উদ্ধার, নারী সহ দুই জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
গত (১৫ জুলাই) বৃহস্পতিবার সন্ধ্যায় র্যাব-১৩, ব্যাটালিয়ন সদর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার হাকিমপুর থানাধীন দক্ষিণ বাসুদেবপুর গ্রামস্থ মোঃ মন্টু মিয়া এর বাড়ির সামনে চলাচলের রাস্তার উপর অভিযান চালিয়ে অবৈধ মাদকদ্রব্য ৪৪ বোতল ফেন্সিডিল সাদৃশ্য এমকেডিলসহ দিনাজপুর জেলার মৃত হাসান আলীর ছেলে মাদক ব্যবসায়ী
মোঃ আলমগীর হোসেন (২৪) এবং মোছাঃ বানু বেগম (৭০) কে গ্রেফতার করেন।
র্যাব-১৩, রংপুর এর সহকারি পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাদের সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে দিনাজপুর জেলার হাকিমপুর থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করেছে এবং আসামীদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।