আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

১৫০ টি পরিবারকে শীতবস্ত্র বিতরণ করলো”আমরাই বাংলাদেশ

মোঃওয়াসিমুল বারী সিয়াম গংগাচড়া,রংপুর প্রতিনিধিঃ

রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় অবস্থিত “আমরাই বাংলাদেশ ” সেচ্ছাসেবী সংঘটন।
বিভিন্ন কাজের ধারাবাহিকতায় কাজ করছে শীতকালীন সময়ে বস্ত্র বিতরণ নিয়ে। শুক্রবার,শনিবার এবং অাজও ২৭ শে ডিসেম্বর (রবিবার) উপজেলার ১৭ টি ইউনিয়নের অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করেন উক্ত সংগঠনের সদস্যরা। এতে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা আজহার আলী,
সভাপতি আতাউর রহমান,সহ সভাপিত মোস্তাফিজার রহমান, সাধারণ সম্পাদক মোঃবেলায়েত হোসেন।
আরও উপস্থিত ছিলেন , মাহে আলম,শামিম,শিহাব, নাহিদ,জামিউল সহ আরও অনেকে। সদস্যরা শীতের কারনে অসহায় মানুষদের বাড়ি বাড়ি গিয়ে কম্বল বিতরন করেন।
কম্বল পেয়ে আনন্দিত অসহায় পরিবারেরা।
সেই সাথে দেখা মিলেছে ঘর বাড়িহীন বিভিন্ন অসহায় মানুষের। পরবর্তী কর্মসূচি হিসাবে সংঘটনের পক্ষ থেকে ঘর বাড়ি নির্মাণ করে দেওয়া হবে বলে জানিয়েছেন অাজহার আলী।
তিনি আরও বলেন যে,
সংগঠনটি প্রতিষ্ঠা হবার এক বছর হলো,এখন আমরা যে কাজ গুলো করছি ভবিষ্যতে আরও ভালো কাজ করব ইনশাআল্লাহ।
তাদের মহতী এ কাজ সহ বিভিন্ন কাজে সাহায্য করেছেন সদস্যদের পাশাপাশি আমেরিকান প্রবাসী মিসেস জাকিয়া সোলাইমান আপু,মিসেস রত্না আপু,মিসেস চিনু আপু ও আঞ্চলিক ধনী ব্যাক্তিগন।

এ সংঘটনটি শুধুমাত্র বিতরন কার্যক্রম এর মঝে সীমাবদ্ধ নেই। কাজ করছে ফ্রী ব্লাড গ্রুপিং,সেচ্ছায় রক্তদান,বাল্যবিবাহ বন্ধ,যৌতুক প্রথা রোধ,বৃক্ষ রোপণ,মাদক মুক্ত সমাজ গড়া,সাংস্কৃতিক বিকাশ,সবার জন্য শিক্ষার সুযোগ সৃষ্টি,বঞ্চিত অসহায় দুস্থদের সহায়তা,ইত্যাদি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ