খ.ম. নাজাকাত হোসেন সবুজ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
বাগেরহাট জেলার, শরণখোলায় করোনাকালীন নিম্ন আয়ের ১২ শ’ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে জাগ্রত যুব সংঘ (জেজেএস) নামের একটি উন্নয়ন সংস্থা। প্রত্যেক পরিবারকে তিন হাজার ৮৩৮ টাকা এবং একটি করে মোবাইল সিমকার্ড দেয় সংস্থাটি। দাতা সংস্থা কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড এর অর্থায়নে কোষ্টাল কমিউনিটি রেজিলিয়েন্স প্রকল্পের মাধ্যমে এই সহায়তা প্রদান করা হয়। মঙ্গলবার উপজেলার সাউথখালী ইউনিয়নের তাফালবাড়ীস্থ অঞ্চলিক অফিসে প্রজেক্ট অফিসার সত্য রঞ্জন বিশ্বাস এই সহায়তার অর্থ তুলে দেন তাদের হাতে। প্রজেক্ট অফিসার সত্য রঞ্জন বিশ্বাস জানান, শরণখোলার চারটি ইউনিয়নে তারা জরিপ করে প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরী করেছেন। তাদের এই প্রকল্পটি মোংলা ও শরণখোলায় উপজেলায় বাস্তবায়ন হচ্ছে। এর মাধ্যমে দুই উপজেলার তিন হাজার পরিবারকে সমপরিমান অর্থ সহায়তা প্রদান করা হবে।