আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

১১ টি মুক্তিযোদ্ধা পরিবারে পানির ট্যাঙ্ক বিতরণ

খ.ম. নাজাকাত হোসেন সবুজ বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

বাগেরহাট জেলার, মোরেলগঞ্জে ১১টি বীর মুক্তিযোদ্ধা পরিবারে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য ৩ হাজার লিটার ধারণ ক্ষমতার পানির ট্যাঙ্কি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা চেয়ারম্যান অ্যড. শাহ্-ই-আলম বাচ্চু আনুষ্ঠানিকভাবে ট্যাঙ্কিগুলো বিতরণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, সহকারি কমিশনার (ভূমি) মো. মিকাইল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম পুতুল ও বেসরকারি সংস্থা রাসটিক এর নির্বাহী পরিচালক মোড়ল নুর মোহাম্মদ, আঞ্চলিক কর্মকর্তা মো. আবুল কালাম খান এ সময় উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা পরিবারের পানীয় জল ও স্যানিটেশন সংকট নিরসন প্রকল্পের অবহিতকরণ সভা শেষে নির্বাচিত পরিবারের সদস্যদের কাছে ট্যাঙ্কি হস্তান্তর করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ