পরিমল চন্দ্র বসুনিয়া,লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ৯০ বোতল ফেন্সিডিলসহ আমির হোসেন (১৪) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার পারুলিয়া বাজার সংলগ্ন মহাসড়ক এলাকা থেকে ৯০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ওই কিশোরকে আটক করে পুলিশ।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার হাতীবান্ধা থানার এস আই আবু বক্কর সিদ্দিক ও তার সঙ্গী ফোর্স সহ অভিযান চালিয়ে উক্ত স্থানে কিশোর আমির হোসেন কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। পরে ঐ কিশোরের নামে হাতীবান্ধা থানায় মাদক নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে, থানা অফিসার ইনচার্জ এরশাদুল আলম এ ঘটনার নিশ্চিত করেছেন।