আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

হাতীবান্ধায় হতদরিদ্রদের মাঝে সেনাবাহিনীর প্রধান এর  ঈদ উপহার

লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাটের হাতীবান্ধায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধায়নে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে সেনাবাহিনীর প্রধান’র পক্ষ থেকে উপজেলার সিন্দুর্না ইউনিয়নের হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন, ৬৬ আর্টিলারি ব্রিগেড এর কমান্ডার ব্রিগিডিয়ার জেনারেল মোজাম্মেল হোসেন।
মঙ্গলবার (১৮.৪.২৩) দুপুরে সিন্দুর্না ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ১শত পরিবারের মাঝে চাল, ডাল তেল চিনি লবন চা আটা সহ বিভিন্ন উপকরণ বিতরন করা হয়।
বিতরণ কালে আরো উপস্থিত ছিলেন, হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার নাজির হোসেন, মেজর গাফ্ফারুজ্জামান এবং ক্যাপ্টেন মো: শাহরিয়ার ইফাত, অত্র ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম, ওসি তদন্ত আবু মুসাসহ আরো অনেকে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ