আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

হাতীবান্ধায় সমাজ কল্যাণ সংঘের স্কুলভিত্তিক  বৃক্ষরোপণ কর্মসূচী

লালমনিরহাট প্রতিনিধি:
বিশ্ব জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব প্রতিরোধে বৃক্ষ রোপনের কোন বিকল্প নেই। বৈশ্বিক উঞ্চতা প্রশমনে প্রধানমন্ত্রীর সবুজ বাংলাদেশ বির্ণিমানে প্রতিটি সরকারী ও বেসরকারী (এনজিও) সংস্থা, এবং সংগঠন বৃক্ষরোপন কর্মসূচি পালনের আহবান জানান।
তারই ধারাবাহিকতায় নিরাপদ পরিবেশ উন্নয়নের লক্ষে টংভাঙ্গা ইউনিয়ন সমাজ কল্যাণ সংঘের আয়োজনে টংভাঙ্গা ইউনিয়নে অবস্থিত মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসা সমূহে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্যোগ নেয়। আজ সোমবার বিকাল ৩ ঘটিকার সময় আলহাজ্ব সংসদের উচ্চ বিদ্যালয় মাঠে এক বৃক্ষ রোপণ কর্মসূচির  আয়োজন করে
উক্ত অনুষ্ঠানে টংভাঙ্গা ইউনিয়ন সমাজ কল্যাণ সংঘের সভাপতি ডা: এনামুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব সমসের উদ্দিন উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নূর মোহাম্মদ বাবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
টংভাঙ্গা ইউনিয়ন সমাজ কল্যাণ সংঘের প্রধান উপদেষ্টা, আরিফ বিল্লাহ
সাধারণ সম্পাদক,মোঃ সুজাত হোসেন
সহ: সাধারণ সম্পাদক,অবায়দুল ইসলাম
প্রচার সম্পাদক,শামীম হোসেন
শিক্ষা বিষয়ক সম্পাদক,আব্দুর রাজ্জাক রুবেল
আইন বিষয়ক সম্পাদক,
 শিক্ষানবিশ আইনজীবী জাহাঙ্গীর আলম।
ক্রীড়া বিষয়ক সম্পাদক,আফজাল হোসেন
তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক,রায়হানুল ইসলাম
সদস্য, আমিনুর রহমান সহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন
প্রধান অতিথির বক্তব্যে নূর মোহাম্মদ বাবুল বলেন,,, মাননীয় প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করায় সংগঠনের প্রতি তিনি ধন্যবাদ জানান।
তিনি সংগঠটির সামাজিক কর্মকান্ডে সহযোগীতার প্রতিশ্রুতি ও ব্যক্ত করেন। সবশেষে বিদ্যালয়ের ৬ষ্ট – ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে উন্নতমানের মেহগনি গাছের চারা বিতরণ করা হয় ।
শিক্ষার্থীরা এসব গাছের চারা পেয়ে খুবই আনন্দ প্রকাশ করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকরা সংগঠনের সফলতা কামনা করেন
উক্ত অনুষ্ঠানের সভাপতি ডা: এনামুল করিম বলেন আজকের এ অনুষ্ঠানের মধ্যে দিয়েই আমার টংভাঙ্গা ইউনিয়ন সমাজ কল্যাণ সংঘের আত্মপ্রকাশ। আমরা অত্র ইউনিয়নে অবস্থিত সকল মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসা সমূহে  গাছ বিতরণ কর্মসূচি গ্রহণ করেছি,
সংগঠনটি গাছের চারা বিতরণ ও বিদ্যালয় স্কুলভিত্তিক বাগান কার্যক্রম প্রথম দিনের মতো সম্পন্ন করেন

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ