আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

হাতীবান্ধায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠিত

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের হাতীবান্ধায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে হাতীবান্ধা উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড অফিসে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

এ সময় উপজেলার বিভিন্ন স্থানের প্রায় শতাধিক মুক্তিযোদ্ধাসহ সন্তানেরা উপস্থিত ছিলেন।

হাতীবান্ধা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক রোকনুজ্জামান সোহেলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল জব্বার।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব আবুল কালামের সঞ্চালনায় সভায় হাতীবান্ধা উপজেলায় সম্প্রতি বীর মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা,

মিথ্যা মামলার বিরুদ্ধে করণীয় ও নানা সমস্যা নিয়ে আলোচনা করা হয়। আলোচনা সভা শেষে কেক কাটার মধ্যে দিয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ২১ তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ