আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

হাতীবান্ধায় বিজিবি সেক্টর কমান্ডারের পূজা মন্ডপ পরিদর্শন

পরিমল চন্দ্র বসুনিয়া, লালমনিরহাট প্রতিনিধি :

লালমনিরহাটের সীমান্তবর্তী হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর অধিনস্থ বিওপিসমূহের বিভিন্ন পূজা মন্ডপের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করেন রংপুর সেক্টর কমান্ডার কর্ণেল মামুনূর রশীদ, পিএসসি।

বৃহস্পতিবার (০৪ অক্টোবর) রাতে এসব পুজা মন্ডব পরিদর্শন করেন বিজিবির কর্মকর্তাগণ। এ সময়  আরও উপস্থিত ছিলেন তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম, পিএসসি।

এ সময় বিজিবি সেক্টর কমান্ডার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনের সময় পূজা উৎযাপন কমিটির সদস্যদের সাথে কুশলাদি বিনিময় করেন। উক্ত সময়ে নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের সাথে নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

এছাড়াও বিজিবি সীমান্তের ০৮ কিঃ মিঃ এর মধ্যে পরিচালিত সকল পূজা মন্ডপে সার্বক্ষনিক মোবাইল ষ্ট্রাইকিং ফোর্স হিসেবে নিরাপত্তায় নিয়োজিত থাকবে বলে পূজা মন্ডপের সাথে সংশ্লিস্টদের আশ্বাস প্রদান করেন এবং নিবিঘ্নে তাদের পূজার সকল কার্যক্রম পরিচালনার জন্য বলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ