আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

হাতীবান্ধায় জমি দখল ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন 

এম এ রহিম  লালমনিরহাট প্রতিনিধিঃ 
লালমনিরহাটের হাতীবান্ধায় অবৈধ ভাবে জমি দখল ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ডাঃ লিজা আফসান ।
রবিবার বিকেলে হাতীবান্ধা উপজেলার মধ্যে বন্দরে নিজ বাসায় এ সংবাদ সম্মেলন  অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ডাঃ লিজা জানান মৃত্যু আছিমুদ্দিন  চেয়ারম্যানে ছেলে মরহুম আশরাফ হোসেনের ছেলে ও মেয়েদের ওয়ারিশ সুত্রে পাওয়া দলিল কৃত জমিতে
সাইনবোর্ড লাগাতে গেলে  সিরাজুল ইসলামের সহধর্মিণী সুমি খাতুন ও তার ভাতিজা আমার চাচাত ভাই রিয়াদ সহ তার লোকজন  বাধা ও হত্যার হুমকি দিলে সেখান থেকে আমরা চলে আসি।
সংবাদ সম্মেলনে লিজা আফসান অভিযোগ করে বলেন আমার দাদা মরহুম আছিমুদ্দিন চেয়ারম্যান ১৯৮৮ সালে বন্দরের ৫৪ শতক জমি আমার মরহুম বাবা আশরাফ হোসেন ও আমার চাচা মরহুম শাহাজান আলীর নামে ২৭ শতক করে দুইভাগে ভাগ করে দেন।
কিন্তু দীর্ঘদিন ধরে আমার চাচার ওয়ারিশ গন আমাদেরকে বিভিন্ন ভাবে হয়রানি মুলক অত্যাচার করে আসছে।
আমরা আইনগত ও ওয়ারিশ সুত্রে দালিলিক ভাবে পাওয়া বে দখলে থাকা জমি ও গুদাম ঘরসাইনবোর্ড লাগাতে গেলে আমার চাচি ও চাচাত ভাইয়েরা  সঠিক ভাবে আমাদেরকে বুঝিয়ে না দিয়ে উল্টো আমাদের বাধা দিয়ে থানায়  মিথ্যা অভিযোগ করেন ।
যাহা সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট। এসময় লিজা আফসান বলেন আমরা আপনাদের ও প্রশাসনের সহযোগিতা কামনা করছি, যেন আমার বাবার সম্পত্তির সঠিক ভাবে বন্টন করে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ