আজ ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জুন, ২০২৬ ইং

হাতীবান্ধায় গরীব ও মেধাবী শিক্ষার্থীর জন্য শিক্ষাবৃত্তি চালু

পরিমল চন্দ্র বসুনিয়া, লালমনিরহাট :

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী উপর গরীব ও মেধাবী শিক্ষার্থীসহ চরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি চালু করেছে ‘মোহাম্মদ আলী খন্দকার ভাষা রেহনুমা স্মৃতি স্কলারশিপ’।

শনিবার (১১ মার্চ) উপজেলার সকালে গড্ডিমারীর বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন কলেজে ৪৮ জন মেধাবী শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগিতা মূলক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলার ২নং মধ্য গড্ডিমারী ইউনিয়নের স্থায়ী বাসিন্দাদের মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনার্স কোর্সে অধ্যয়নরত মেধাবী ও যোগ্য শিক্ষার্থীসহ উচ্চ বিদ্যালয় ও

মাদ্রাসার নবম ও দশম শ্রেণীর ছাত্র শিক্ষার্থী এবং কলেজ পর্যায়ের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীরা পরীক্ষায় অংশ নেন। অনুষ্ঠিত পরিক্ষায় যেসকল ছাত্রছাত্রী উত্তীর্ণ হবে তাদের মাঝে বৃত্তি প্রধান করা হবে।

গড্ডিমারী ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবু বকর সিদ্দিক শ্যামলের সভাতিত্বে উক্ত পরীক্ষা পরিচালনা করেন কুড়িগ্রাম সরকারি কলেজের সহকারি অধ্যাপক মঞ্জুরুল ইসলাম।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ