আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

হাতীবান্ধায় এমপি প্রার্থী  সোনালী ব্যাংকের সাবেক এমডি আতাউর রহমানের জনসংযোগ 

লালমনিরহাট প্রতিনিধিঃ
সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আবারো শেখ হাসিনা সরকার কে প্রয়োজন মনে করে আগামীতে নৌকায় ভোট দেওয়ার আহবান জানালেন সোনালী ও রুপালী ব্যাংকের সাবেক এমডি আতাউর রহমান প্রধান।
এসময়  সরকারের বহুমুখী উন্নয়ন মূলক কর্মকান্ড সাধারণ মানুষের মাঝে তুলে ধরে ও নৌকার ভোট প্রার্থনায় গ্রামগঞ্জে, হাট বাজার চষে বেড়াচ্ছেন-লালমনিরহাট এক আসন হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার   নৌকা মার্কার এমপি প্রার্থী সোনালী ও রুপালী ব্যাংকের সাবেক এমডি সিইও আতাউর রহমান প্রধান ।
বুধবার বৃহস্পতিবার ও শুক্রবার  পাটগ্রাম উপজেলার বাউরা বাজার থেকে শুরু করে  হাতীবান্ধা  উপজেলার ভেলাগুড়ী, বোর্ডের হাট, জাওরানী বাজার হয়ে দইখাওয়া বাজার, পরের দিন হাতীবান্ধা উপজেলার ভোটমারী, ঘুন্টি, পারুলিয়া, কেতকী বাড়ী, শ্যামের বাজার ও সিন্দুর্না হাটে  বিভিন্ন মোড়ে মোড়ে সাধারণ মানুষের কাছে নৌকার ভোট প্রার্থনা এবং বতর্মান সরকারের উন্নয়নের বার্তা তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন- হাতীবান্ধা  উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সরওয়ার হায়াৎ খান, সাবেক  উপজেলা  চেয়ারম্যান বদিউজ্জামান ভেলু, ডাউয়াবাড়ী ইউনিয়ন  আওয়ামী লীগের সাবেক সভাপতি ও চেয়ারম্যান  দেলোয়ার রহমান বাবলা ও ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজ্জাকুল ইসলাম কায়েদ, নওদাবাস ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অশ্বিনী কুমার বর্মন,  টংভাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান আতি, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফাহিম শাহরিয়ার জিহান সহ সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।
এ সময় তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের দাবি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট এক হাতীবান্ধা ও পাটগ্রাম আসনে সোনালী ও রুপালী ব্যাংকের সাবেক এমডি  আতাউর রহমান প্রধানকে নৌকা প্রতীকের নমিনেশন দেওয়া হউক।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ