আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

হরিপুরে ধানক্ষেত দেখতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারালেন কৃষাণী

গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁওঃ

ঠাকুরগাঁওয়ের হরিপুরে বজ্রপাতে আলেয়া বেগম (৩২) নামের এক কৃষাণীর মৃত্যু হয়েছে। রোববার (৯ মে) উপজেলার ৬নং ভাতুরিয়া ইউনিয়নের মহেদ্রগাঁও এলাকায় এ ঘটনাটি ঘটে। মৃত আলেয়া বেগম (৩২) ওই গ্রামের গোলাম রব্বানীর স্ত্রী।জানা যায়, আজ সকালে বাড়ির পাশে লাগানো ধানক্ষেত দেখতে যান আলেয়া বেগম। এসময় আচমকা বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি। কষ্ট করে লাগানো ধানক্ষেত দেখে আর বাড়ি ফেরা হলো না দরিদ্র আলেয়া বেগমের। আলেয়া বেগমের মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হরিপুর থানার ভারপ্রপ্ত কর্মকর্তা এম এম আওরঙ্গজেব।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ