আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

হরিণের মাংস সহ শিকারি আটক

খ.ম. নাজাকাত হোসেন সবুজ,বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

বাগেরহাট জেলার, মোংলায় হরিণের ২৫ কেজি মাংসসহ মিজান শেখ (৪০) নামের এক শিকারিকে আটক করেছে মোংলা থানা পুলিশ।

শনিবার গভীর রাতে মোংলা পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের শাহজালাল পাড়া এলাকায় ইদ্রিসের বাড়ি থেকে হরিণের মাংসসহ মিজানকে আটক করে পুলিশ। শাহজালাল পাড়া এলাকার ইদ্রিস শেখের ছেলে মিজান শেখ।

মোংলা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মিজান শেখ হরিণের মাংস বিক্রির জন্য বাড়িতে অবস্থান করে।আমরা অভিযান চালিয়ে মিজানকে আটক করি। পরে তার ঘর তল্লাসি করে ২৫ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। আটক মিজানের নামে বন্য প্রানী নিধন আইনে মামলা দায়েরের পর আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে জানান তিনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ