আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

হযরত মুহাম্মদ (সাঃ) নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনের রামপালের ফয়লাহাটে প্রতিবাদ সমাবেশ

খ.ম. নাজাকাত হোসেন সবুজ
বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

ফ্রান্স সরকার কর্তৃক বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ব্যাঙ্গচিত্র প্রর্দশনের প্রতিবাদে ফয়লাহাট বাজার মসজিদের ইমাম আলহাজ্ব নুরুল ইসলামের নেতৃত্বে ফয়লাহাট চৌরাস্তায় সহস্রাধিক মুসল্লী এক প্রতিবাদ মিছিল, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। শুক্রবার জুম্মাবাদ ফয়লা চৌরাস্তা থেকে মিছিল টি শুরু হয়ে রনশেন, মিরেখালি ফয়লাবাজার প্রদক্ষিন করে ফয়লা মেইন রোডে এসে শেষ হয়।
বক্তারা বলেন, ফ্রান্স সরকার রাষ্ট্রীয়ভাবে পুলিশ পাহারায় মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করে বিশ্ব মুসলিমের কলিজায় আঘাত হেনেছে। নবীজির অবমাননা মুসলমানগণ কিছুতেই বরদাশত করবেন না। ফ্রান্স সরকারের এমন কর্মকান্ডের তীব্র নিন্দা জানিয়ে ফ্রান্স কে বয়কট সহ দেশটির সকল প্রকার পণ্য বর্জন করার জন্য সরকারের কাছে আইন প্রনয়ন করার দাবী জানিয়েছেন। এ সময় বক্তব্য রাখেন, আলহাজ্ব নূরুল আমীন, মো. আল আমীন, মো. কামাল হোসেন প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ