আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

স্বল্প জ্ঞানীরাই ধর্মকে নিয়ে ব্যবসা করে

দিনাজপুর, প্রতিনিধি :

স্বল্প জ্ঞানীরাই ধর্মকে নিয়ে ব্যবসা করে এমন মন্তব্য করে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, যারা ধর্ম নিয়ে গবেষনা ও আলোচনা করেন তারা কতখানি ধর্মকে হৃদয়ে ধারণ করেন সেটি দেখার বিষয়। কিছু ধর্ম ব্যবসায়ীরা ধর্মকে কুলশিত করছে। আজ তারা ধর্মকে শোষনের হাতিয়ার বানানো চেষ্টা করছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু ধর্মনিরপেক্ষতার কথা বলেন না, বিশ্বাসও করেন। তাই উচ্চ শিক্ষিত ও ধর্মের জ্ঞান ছাড়া যাতে কেউ ধর্ম আলোচনায় অংশ নিতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। আমাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সংঘঠিত থাকতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের আদর্শ মানবতার আদর্শ। তাই সৃষ্টির সকল জীবের প্রতি আমাদের ভালবাসা থাকতে হবে।
৩০ আগস্ট ২০২১ সোমবার সকালে পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের জন্মদিন শুভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষ্যে হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্ট দিনাজপুর এর আয়োজনে শিশু একাডেমিতে বিশেষ প্রার্থনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সভায় জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু, অতিরিক্ত পুলিশ সুপার শচীন চাকমা, রাজ দেবোত্তর এস্টেট এর এজেন্ট রনজিৎ সিংহ, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি সুনীল চক্রবর্তী ও সাধারণ সম্পাদক রতন সিং, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক উত্তম কুমার রায়। স্বাগত বক্তব্য রাখেন মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারি পরিচালক শাহ মো. মশিউর রহমান।
এসময় দিনাজপুর মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সকল শিক্ষক-শিক্ষিকা ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রীশ্রী মশ্মান কালী কেন্দ্রীয় মন্দিরের শিক্ষক প্রীতি রানী কুন্ডু এর পরিচালনায় সমবেত ভাবে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এসময় বাংলাদেশসহ পুরো বিশ্ব যাতে প্রাণঘাতী করোনাভাইরাস থেকে মুক্তি পায় সে জন্য প্রার্থনা করা হয়।
উল্লেখ্য, প্রতিবছর বর্ণাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিণ করলেও প্রানঘাতী করোনার কারণে গত বছরের মত এ বছরও কর্মসূচি সংক্ষিপ্ত করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ