আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

সোনাহাট কবরস্থানের পাশে থাকা হতে বৃদ্ধের লাশ উদ্ধার

ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারীর উপজেলাধীন সোনাহাট কবরস্থানের পাশে থাকা একটি পানিভর্তি গর্ত হতে আব্দুল কুদ্দুস আলী নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।

মৃত আব্দুল কুদ্দুস মাহিগঞ্জ চান্দনীয়া গ্রামের মৃত আহাম্মদ আলীর পুত্র। এলাকাবাসী জানায় কুদ্দুস আলী মানসিক প্রতিবন্ধী ও গাঁজা সেবি ছিল,
শারিরীক ভাবেও খুবই অসুস্থ্য ছিল। রাস্তায় ল্যাংটা হয়ে ঘুরত।

পারিবারিক সুত্রে জানা যায় সে ৩/৪ দিন পুর্বে বাড়ি থেকে বের হয়ে সে আর বাড়িতে ফিরেনি।আজ এলাকাবাসী তার লাশ দেখে বাড়িতে খবর দিলে তারা এসে লাশ সনাক্ত করে।

পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে প্রাথমিক ময়না তদন্তের পর কোন অভিযোগ থাকায় পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন জানান এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ