মোঃ নয়ন ইসলাম, নীলফামারী জেলা প্রতিনিধিঃ
সৈয়দপুর উপজেলা ছাত্রলীগ ও পৌর শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে বুধবার (২৭ এপ্রিল ২০২২) নতুন কমিটি ঘোষণা করেছে নীলফামারী জেলা ছাত্রলীগ।
জেলা ছাত্রলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সৈয়দপুর উপজেলা ও পৌর শাখার মেয়াদোত্তীর্ণ কমিটি এরই মধ্যে ভেঙে দেওয়া হয়েছে।
বুধবার (২৭ এপ্রিল) ওই দু’টি কমিটির জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে।
এক বছর মেয়াদী সৈয়দপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মনোনীত হন মমিন শাহরিয়ার টুটুল ও সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সজিব। পৌর শাখার সভাপতি মনোনীত হন মোঃ সিফাত সরকার ও শহীদুজ্জামান শুভ সাধারণ সম্পাদক হয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয় আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি চূড়ান্ত করতে হবে।
বিজ্ঞপ্তি যৌথভাবে স্বাক্ষর করেন নীলফামারী জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেল ও সাধারণ সম্পাদক মাসুদ সরকার।
দীর্ঘদিন পরে হলেও নতুন করে ছাত্রলীগের কমিটি গঠনের তোড়জোর শুরু হওয়ায় দলের মধ্যে স্বস্তি ফিরেছে বলে জানান সদস্যরা।
কমিটি বিষয়ে কথা বলতে চাইলে পৌর ছাত্রলীগের নবনির্বাচিত ১নং যুগ্ম সাধারন সম্পাদক ইফতেখার আনন বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর আর্দশ বুকে ধারন করে।
আমরা যারা নতুন কমিটিতে স্থান পেয়েছি এবং আমাদের যোগ্যতা প্রধান্য দিয়ে কেন্দ্রীয় ও জেলা ছাত্রলীগের পক্ষে আমাদের স্থান দেওয়ায় আমরা সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।