মোরেলগঞ্জ (বাগেরাহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জ-বারইখালী সেতু ও সংযোগ সড়ক নির্মাণে স্থান পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন।রবিবার (১১ জুলাই) দুপুরে উপজেলার সদর মোরেলগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মোল্লা রাস্তা ও বারইখালী ইউনিয়নের সংযোগ খেয়াঘাট নামক স্থানের সেতু ও সংযোগ সড়ক নির্মানে স্থান পরিদর্শন করেন তিনি। এসময় মোরেলগঞ্জ ও বারইখালী ইউনিয়নের খালের উভয় পাড় তিনি পরিদর্শন করেন এবং দুই পাড়ের সংযোগ সড়কের জমি দানের ব্যাপারে এলাকাবাসীর সঙ্গে কথা বলেন। এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে সড়কে জমি দানের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। পরিদর্শনকালে তঁার সঙ্গে ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ আরিফুল ইসলাম। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ সদর ইউনিয়নে আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যান প্রার্থী মোঃ হুমায়ুন কবির মোল্লা, শ্রমিক লীগের উপজেলা সাধারণ সম্পাদক জালাল তালুকদার সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী। সেতুটি নির্মাণ হলে ১৫ নং মোরেলগঞ্জ সদর ইউনিয়ন থেকে ১৪ নং বারইখালী হয়ে সরাসরি মোংলার সাথে যোগাযোগ স্থাপন হবে। এতে দুই ইউনিয়নের হাজারো মানুষ উপকৃত হবে বলে এলাকাবাসী মনে করেন। সেতুটি ৪৬ মিটিার দৈর্ঘ্য হতে পারে বলে জানা যায়।এদিকে, উপজেলা প্রকৌশলী মোঃ আরিফুল ইসলাম বলেন, ‘সেতুটির দুই পাড়ের সংযোগ সড়কের জমি নিয়ে কিছু সমস্যা ছিল যা মাননীয় এমপি সাহেব এলাকাবাসীর সঙ্গে কথা বলে সমাধান করেছেন।’ লকডাউনের পর পরিবেশ স্বাভাবিক হলে দরপএ আহবানের পর এর কাজ শুরু হবে বলে তিনি জানান।