মোরেলগঞ্জ প্রতিনিধিঃ মোঃ এখলাস শেখ:
বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার বারইখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বি এস এস দাখিল মাদ্রাসার সুপার অহিদুজ্জামানের দুর্নীতি ও জাল-জালিয়াতির ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী।
রবিবার ( ২৩ জুলাই ) সকাল ১০টায় জোমাদ্দার পাড়া’র বারইখালী সুতালড়ী বাইতুল্লাহ্ জামে মসজিদ ও বি এস এস দাখিল মাদ্রাসার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, জেলা পরিষদের রেজুলেশনে বহিতে দেখা যায় মাদ্রাসার সুপার অহিদুজ্জামান নিজে মাদ্রাসার প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি মসজিদ কমিটির সভাপতি,সম্পাদকের সিল সই জাল করে প্রকল্প কমিটি জমা দিয়েছেন,যার সাথে মাদ্রাসার মসজিদ কমিটির বর্তমান সভাপতি সাধারণ সম্পাদকের কোন সম্পৃক্ততা নেই।এই অহিদুজ্জামান নিজেই এই ৩ টি প্রকল্প কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক করা হয়েছে একই মাদ্রাসার শিক্ষক তোফাজ্জেল হোসেনকে।
অন্যদিকে মানববন্ধনে দুইটি মসজিদ কমিটির বর্তমান সভাপতি,সম্পাদক সহ মুসল্লীদের দাবি বি এস এস দাখিল মাদ্রাসার সুপার অহিদুজ্জামান ভুয়া প্রকল্প দিয়ে মসজিদের নামে এই টাকা উত্তোলন করে আত্মসাত করেছে, এই প্রতারক সুপার ও এদের সাথে জড়িতদের আইনের আওতায় আনতে হবে এবং প্রতারক সুপারের এমপিও বাতিলের দাবি জানান মানবন্ধনে ভুক্তভোগী এলাকার জনসাধারণ ও মসজিদের মুসল্লিগন।