আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

সাংবাদিকদের সাথে মৎস্য দপ্তরের মতবিনিময়

রাব্বী হোসাইন, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি : 
নওগাঁর পত্নীতলায় ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এই প্রতিপাদ্য নিয়ে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে শনিবার সকাল ১০ টায় স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করা হয়েছে। এ সময় মৎস্য কর্মকর্তা আবু সাঈদ, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মহসিনা পারভীন,  সহকারী সুবদ চন্দ্র দাস এবং স্থানীয় সাংবাদিকদের মধ্যে নজিপুর প্রেস ক্লাবের সভাপতি ফরহাদ হোসেন, পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি বুলবুল চৌধুরি সহ কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ সময় দেশিয় প্রজাতির মাছের পোনা উৎপাদন বৃদ্ধি এবং নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রি প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনার বিষয়ে জোরারোপ করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ