আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

সর্বস্তরের ছাত্র সমাজের উদ্যোগে মোড়েলগঞ্জে শহীদি মার্চ কর্মসূচি পালন

মোঃ এখলাস শেখ, মোরেলগঞ্জ প্রতিনিধিঃ
ছাত্র-জনতার অভ্যুত্থানের এক মাস পূর্তি উপলক্ষে বাগেরহাটের মোড়েলগঞ্জে  ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা ও বৈষম বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকার ৫ টার দিকে কেন্দ্রীয় মসজিদ থেকে শোক র‍্যালি বের করা হয়। সেখানে শহীদদের স্মরণে বিভিন্ন শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মোরেলগঞ্জ নব্বইরশি বাসস্ট্যান্ডে শোক র‍্যালি শেষ হয়।
পরে সেখানে এক মিনিট নীরবতা পালন শেষে নিহতদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ