আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে অসহায় গরিবদের মাঝে সিটি মেয়রের খাদ্যসামগ্রী বিতরণ

 

জিয়াউল ইসলামঃ ব্যুরো প্রধান খুলনাঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে শেখ সোহেল অক্সিজেন ব্যাংকের উদ্যোগে আজ (মঙ্গলবার) সকালে নগরীর সরকারি সুন্দরবন আদর্শ কলেজ চত্ত্বরে অসহায়, দুস্থ, গরিবদের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়।

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।

খাদ্যসামগ্রী বিতরণকালে খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা পরিষদের প্যানেল মেয়র মোঃ রায়হান ফরিদ, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আসাদুজ্জামান রাসেলসহ আওয়ামী লীগ ও অংগসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মেয়র তালুকদার আব্দুল খালেক একশত ২০ অসহায়, দুস্থ, গরিবদের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা বিতরণ করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ