আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

শীতকালে হঠাৎ বৃষ্টিতে বিপাকে আলু চাষিরা

মোঃ সাব্বির হোসেন, মিঠাপুকুর উপজেলা প্রতিনিধিঃ

শীতকালে তেমন বৃষ্টি হয়না বললেই চলে আকাশ সবসময় শুষ্ক থাকে। কিন্তু, গত দুইদিন ধরে হঠাৎ আকষ্মিক বৃষ্টিতে বিপাকে পড়েছেন আলু চাষিরা।

রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় সরজমিনে দেখা যায় দুইদিনের আকষ্মিক বৃষ্টিতে আলু ক্ষেতে পানি জমে গেছে।আলু ক্ষেতে পানি জমার কারণে কৃষকদের মাথায় চিন্তার ভাঁজ পড়ছে।

কেননা,আলুর জমিতে পানি জমে থাকলে আলুতে পচন ধরে ফলে উৎপাদন অনেক কম হয়। উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায় এবছর আলুর বাম্পার ফলন হয়েছে।আগাম আলু তোলা শুরু হয়ে গেছে তবে গতবারের চেয়ে আলুর দাম কিছুটা কম।

আলুর কম দাম ও শীতকালের হঠাৎ বৃষ্টিতে ক্ষেতে পানি জমায় আলুর ফলন কম হওয়ার ভয়ে কৃষকদের দিন কাটছে।

আবহাওয়া ভালো হলে হয়তো আলুর ফলন ভালো হবে তবে আবারও যদি তুমুল বৃষ্টি হয় তাহলে নিশ্চিতকরে বলা যায় আলু চাষে কৃষকরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হবেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ