আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়তে অভিভাবকদের সচেনতা গুরত্বপূর্ণ-ইউএনও গঙ্গাচড়া

গঙ্গাচড়া (রংপুর)প্রতিনিধিঃ
রংপুরের গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন (পিএএ) বলেছেন, সন্তানকে সুশিক্ষিত করতে অভিভাবকদের  সচেতনতা গুরত্বপূর্ণ। সন্ধ্যার পর আপনার ছেলে-মেয়ে কোথায় আছে, কী করছে তার খোঁজ রাখুন।
তারা লেখাপড়া করছে না, অন্য কোনো কিছুতে ব্যস্ত হয়ে পড়ছে তা নজরে রাখতে না পারলে বিপথগামী হতে পারে। সোমবার (১৪ মার্চ) গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে তিনি অভিভাবকদের উদ্দেশে এ কথা বলেন,
সমাবেশে তিনি শিক্ষকদের বলেন, শ্রেণিকক্ষে আপনারা যথা সময় যাবেন। অনেকে উদাসীনতার সাথে শিক্ষকতা করছেন। শিক্ষকতায় নাম লিখিয়ে এখনো অনেক শিক্ষক ক্লাসে না গিয়ে চায়ের দোকানে বসেন যা ঠিক নয়। আপনাদের চলাফেরা, পোশাক, কথাবার্তা সবকিছু সবাই লক্ষ্য করে।
আপনাদের দেখে ছাত্র-ছাত্রীরা শেখে। সেদিক থেকে আপনারা সাবধানতা অবলম্বন করবেন।  কারণ একটি সুশিক্ষিত জাতি গড়তে অভিভাবক ও শিক্ষকদের সচেতনতা গুরত্বপূর্ণ।
এজন্য তিনি আরও দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য শিক্ষক, অভিভাবক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা। বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমান, অভিভাবক সাংবাদিক আব্দুল মজিদ মিয়া, লুলু মেম্বার প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ