আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

শিক্ষক হিসেবে ইউএনওকে পেয়ে আনন্দিত গঙ্গাচড়ার শিক্ষার্থীরা

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
চক ডাস্টার হাতে নিয়ে দশম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস নিলেন গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন (পিএএ)। এ সময় তিনি শিক্ষার্থীদের নানা সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেন।
বৃহস্পতিবার (১০ মার্চ ) সকালে গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শনে যান ইউএনও। এ সময় তিনি চক ডাস্টার হাতে নিয়ে রীতিমতো শিক্ষক বনে যান।
শিক্ষার্থীরা জানান, ইউএনওকে শিক্ষক হিসেবে পেয়ে আমরা আনন্দিত। তিনি আমাদের লেখাপড়া শিখে বড় হওয়ার উৎসাহ দিয়েছেন। আমাদের নানা সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দিয়েছেন।
গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা বলেন, ইউএনও স্যার আকস্মিক স্কুলে এসে বিভিন্ন শিক্ষার্থীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে লেখাপড়ার খোঁজখবর নিয়েছেন।
এর পর শিক্ষকদের সঙ্গে স্কুলের নানা বিষয় নিয়ে মতবিনিময় করেছেন। তার এ ধরনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবেন বলে মনে করেন ওই শিক্ষক।
উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন (পিএএ)  বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে সরকার প্রতিজ্ঞাবদ্ধ। সেই উদ্দেশ্যে বাস্তবায়নে আমি কাজ করে যাচ্ছি।
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের শিক্ষাগ্রহণে কোনো সমস্যা থাকলে দ্রুত তা সমাধানের ব্যবস্থা করা হচ্ছে। গঙ্গাচড়া উপজেলার শিক্ষাব্যবস্থাকে মডেল হিসেবে গড়তে তার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ