আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

শাহ্ ক্বারী হযরত নূর আলী (রহঃ) এর বার্ষিক ওরশ মাহফিল বুধবার

আবু জাহান তালুকদার, তাহিরপুরঃ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের তরং গ্রামে আধ্যাত্মিক সাধক শাহ্ ক্বারী হযরত নূর আলী (রহঃ) এর ওরশ মাহফিল ৬ই ফাল্গুন রোজ বুধবার সকাল থেকে ভক্তগণের মিলন মেলা ও ওরশের সব কার্যক্রম অনুষ্টিত হবে।

প্রতি বছর ফাল্গুন মাসের ৬ তারিখে এই ওরশ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত আশেকান বিভিন্ন মানত নিয়ে মাজার প্রাঙ্গণে জড়ো হন।

আয়োজক কমিটি ইতোমধ্যেই ওরশ মাহফিল সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে এবং বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

ওরশ কর্মসূচীর মধ্যে রয়েছে মিলাদ মাহফিল, গিলাফ চড়ানো, জিগির আছগার, মুর্শিদী, ভাটিয়ালি, জারি, বাউল গান ও শিরনী বিতরণ। বৃহস্পতিবার (৭ই ফাল্গুন) বাদ ফজরের আগে আখেরী মোনাজাত এর মধ্যদিয়ে ওরশের কার্যক্রম শেষ হবে।

ওরশকে কেন্দ্র করে মাজার প্রাঙ্গনে প্রতিবারের ন্যায় এবারও মেলার আয়োজন করা হয়েছে। মেলায় দেশি-বিদেশী পণ্যের দোকান বসছে।

ওরশ ও মেলায় আগতদের নিরাপত্তার ব্যাপারে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছে মাজার কমিটি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ