নড়াইল সংবাদদাতা :
নড়াইল জেলার লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের ৫ টি প্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফল করা শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করেছে মানব কল্যাণ ছাত্রসংঘ, নলদী ইউনিয়ন।
জানা যায়, সংগঠনটির পক্ষ থেকে ইউনিয়নের ৫ টি শিক্ষা প্রতিষ্ঠান তথা নলদী হাইস্কুল, মিঠাপুর হাইস্কুল, নোয়াপাড়া দাখিল মাদ্রাসা, নখখালি দাখিল মাদ্রাসা ও চাকুলিয়া হাইস্কুলের মোট ৯০ জন মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনটির উপদেষ্টা কমিটির সদস্য জনতা ব্যাংকের নড়াইল শাখার ব্যবস্থাপক মোঃ সাইফুর রহমান, সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার মোঃ আনোয়ার হোসেন, সংগঠনের সদস্য মোঃ ইয়ার আলি, মোঃ ইউসুফ মোল্লা,
মোঃ রুবেল মোল্লা, মোঃ বাপ্পি মোল্লা, মোঃ ইসরাফিল, মোঃ সাব্বির রহমান শুভ, মোঃ সুজন শেখ, মোঃ আকাশ শেখ, আঃ রহিম, অভিজিৎ সরকার, মোঃ সাকিব, মো ইউসুফ আদনানসহ অন্যান্যরা।
এবিষয়ে সংগঠনের সভাপতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মোঃ আব্দুস সামাদ বলেন, আমরা চাই আমাদের নলদী ইউনিয়নকে শিক্ষার আলোয় আলোকিত করে গড়ে তুলতে। সেজন্য মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের উদ্দেশ্যে এই আয়োজন করা হয়েছে ।
উল্লেখ্য, মানব কল্যাণ ছাত্রসংঘ দীর্ঘদিন ধরে লোহাগড়া উপজেলার নলদি ইউনিয়নে শিক্ষা ও সমাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।