মোঃ মুশফিক হাওলাদার লালমোহনে (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহনে মৎস্য অধিদপ্তরাধীন “সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিসারিজ প্রজেক্ট” (এসসিএমএফপি) এর আওতায় মৎস্যজীবী গ্রাম সমিতির সহায় সম্বলহীন মৎস্যজীবীদের মাঝে এককালীন আর্থিক সহায়তা বাবদ নগদ অর্থ ও চেক বিতরণ করা হয়েছে।
লালমোহন উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে ও সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর বাস্তবায়নে আজ সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নগদ চেক ও অর্থ বিতরণ করেন।
উপজেলার বদরপুর, ধলীগৌরনগর ও লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ৫৩ জন মৎস্যজীবীর হাতে ১০ হাজার টাকার চেক তুলে দেয়া হয়।
উপজেলা নির্বাহি অফিসার পল্লব কুমার হাজরা’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফখরুল আলম হাওলাদার,দিদারুল ইসলাম অরুন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী এম. তানজিদ,
পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, যুগ্ম আহবায়ক মঞ্জু তালুকদার, পৌরসভা যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন মেহের, মৎস্য অফিসার মোঃ রুহুল আমিন পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোঃ সাইফুর রহমান আবিরসহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।