আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

লালমনিরহাটে সাংবাদিক রিপন হামলার শিকার

পরিমল চন্দ্র বসুনিয়া,লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের হাতীবান্ধায় আনন্দ টেলিভিশনের লালমনিরহাট জেলা প্রতিনিধি মো.রাকিবুল হাসান রিপন হামলা শিকার হয়েছেন।

গত মঙ্গলবার (০৬ জুলাই) মধ্য রাতে উপজেলার জোড়া পুকুর নামক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাংবাদিক রিপন ৪ জনকে আসামি করে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

ওই অভিযোগে সাংবাদিক রকিবুল হাসান রিপন দাবি করেন, মঙ্গলবার মধ্যরাতে রমনীগঞ্জ এলাকার ছলিম উদ্দিনের ছেলে মো.বুলু মিয়া ও দুলাল মিয়াসহ কয়েকজন তার প্রাইভেট কার ঘিরে ফেলে তার ওপর হামলা করেন। এতে গুরুত্বর আঘাতপ্রাপ্ত হন তিনি । এ সময় তার প্রাইভেট কারে থাকা ৫ লাখ টাকা হামলাকারীরা নিয়ে যায়। হামলাকারীরা তার পূর্ব পরিচিত বলেও জানান তিনি।

সাংবাদিক রিপন দাবি করেন, শক্রতার জের ধরে তার ওপর হামলা করা হয়েছে। পরে স্থানীয়রা সাংবাদিক রিপনকে উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে ভর্তি করান।

এ বিষয়ে অভিযুক্ত মো.বুলু মিয়া জানান, সাংবাদিক রকিবুল হাসান রিপনের কাছে তিনি পাওনা টাকা চাইতে গেলে তাকেই মারধর করা হয়েছে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ