আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

লালমনিরহাটে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন 

এম এ রহিম ” লালমনিরহাট প্রতিনিধিঃ 
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করলেন ঐ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুল আলম সাদাত।
 সোমবার রাতে  পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদের  কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন তিনি।
এ সময় তিনি বলেন, যে মেয়েটিকে নিয়ে উক্ত সংবাদ পরিবেশন করা হয়েছে তা মিথ্যা ও বানোয়াট। তিনি আরও বলেন আমি সহ ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম আজাদ মেয়েটির নিরাপত্তার কারনে জুলহাসের বাড়ীতে রেখেছিলাম। এ সময় নিরাপত্তার কথা বিবেচনা করে ওই বাড়িতে দুজন গ্রাম পুলিশ রাখা হয় ।
পরে আজ সোমবার দুপুরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিষয়টির সুষ্ঠু সমাধান করা হয়। এসময় চেয়ারম্যান বলেন
একটি মহল সাংবাদিককে ভুল তথ্য দিয়ে ও ভুল  বুঝিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ পরিবেশন করিয়েছে।
আমি  ওই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই ।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারী ও তার স্বামী মমিনুরসহ ভুক্তভোগী  পরিবারের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ