আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

লালমনিরহাটে জাতীয় পার্টির পুজা মন্ডপ পরিদর্শন 

এম এ  রহিম লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন  পুজা মন্ডপ পরিদর্শন করেন হাতীবান্ধা উপজেলা জাতীয় পার্টি।
৪-অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি বাজার সংলগ্ন শারদীয় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব শফিকুল ইসলাম।এসময় তিনি বলেন,  বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ, এদেশে পুজা একটি সামগ্রীক উৎসব।
হিন্দু সম্প্রদায়ের সকল ধরনের উৎসবে জাতীয় পার্টির সহযোগিতা অব্যাহত থাকবে। এ সময় তিনি পুজা মন্ডবে জাতীয় পার্টির পক্ষ থেকে অনুদান প্রদান করেন।

এসময় তার সফর সঙ্গী ছিলেন আহম্মেদ আলী, আমজাদ হোসেন, জুয়েল আহম্মেদ, নায়েব আলি মেম্বার, ইয়াকুব আলী, তৌহিদ হাসান খান মুকুল, স্বেচ্ছাসেবক পার্টির রাসেল উদ্দিন, নুর ইসলাম সহ অনেকেই।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ