আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

লবন পানি উত্তোলন করে মৎস্য চাষ বন্ধ করতে হবে -এমপি বাবু

জি,এম রিয়াজুল আকবর লিংকন, নিজস্ব প্রতিবেদক খুলনা:

কয়রা উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা সোমবার (৮ই নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) র সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু।

তিনি বলেন, আগামী ২০২২ সালের জানুয়ারী মাস হতে উপজেলার ৭ টি ইউনিয়নে লবন পানি উত্তোলন করে কেউ মৎস্য ঘের করতে পারবেনা। ধান চাষের পাশাপাশি মিষ্টি পানিতে মৎস্য ঘের করলে কৃষকরা ধান উৎপাদনের পাশাপাশি মাছ চাষ করে অধিক লভবান হবে।

তিনি আরও বলেন, লবন পানি উত্তোলনের কারনে নদী ভাঙ্গন সহ পরিবেশ বিপর্যয় কয়রায় ব্যাপক ক্ষতি হচ্ছে। তাই যে কেন মুল্যে লবন পানি উত্তোলন করে মৎস্য চাষ বন্ধ করতে হবে।
এমপি বাবুর এমন সিধান্তকে নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যানরা সহ আইনশৃংখলা কমিটির সদস্যরাও সর্মথন করেন।

উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বেছ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম, সহকারি কমিশনার (ভুমি) এম সাইফুল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলম ও কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন।

এতে আরও বক্তব্য রাখেন নব-নির্বাচিত কয়রা সদর ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, মহারাজপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল্যাহ আল মাহমুদ, বাগালী ইউপি চেয়ারম্যান আঃ সামাদ গাজী,

আমাদী ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জুয়েল, মহেশ্বরীপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক শাহনেওয়াজ শিকারী, উত্তর বেদকাশী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সরদার নুরুল ইসলাম, দক্ষিণ বেদকাশী ইউপি চেয়ারম্যান মোঃ আছের আলী মোড়ল

উপস্থিত ছিলেন কয়রা প্রেস ক্লাব সভাপতি এস এম হারুন অর রশিদ, পল্লী বিদুৎতের ডি,জি,এম এ সামাদ, প্রধান শিক্ষক খায়রুল আলম, স্যানিটারী ইন্সপ্যাক্টর নারায়ন চন্দ্র প্রমুখ।
পরে একই স্থানে উপজেলা মাসিক সাধারন সভা ও ভোক্তা অধিকার কমিটির সভা অনুষ্ঠিত হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ