গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁওঃ
ঠাকুরগাঁওয়ে বীর মুক্তিযোদ্ধা হরেন্দ্র নাথ রায় (৭০) শেষকৃত্য রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।২৪ এপ্রিল শনিবার সদর উপজেলার রুহিয়া পশ্চিম ইউনিয়নের মন্ডলাদাম এলাকায় এ শেষকৃত্য সম্পন্ন হয়।শেষকৃত্য সম্পন্নের আগে তাকে রাষ্ট্রীয় সম্মাননা দেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন ও রুহিয়া থানা পুলিশ। এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সদস্যগণসহ সংশ্লিষ্ট অন্যানারা উপস্থিত ছিলেন।
অসুস্থতাজনিত কারণে আজ সকালে নিজ বাসায় ৭০ বছর বয়সে পরলোক গমন করেন বীর মুক্তিযোদ্ধা হরেন্দ্র নাথ রায়।