ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালামকে বিজয়ী করার লক্ষে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার লেহেম্বা ইউনিয়নের গোগর ঝাড়বাড়ী স্কুল মাঠে এ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইউপি ওয়ার্ড আ’লীগ সভাপতি রমজান আলীর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী যুবলীগ নেতা শাহনেওয়াজ শানু
সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ইমদাদুল হক।
ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক এমপি সেলিনা জাহান লিটা,জেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলী ভুট্টো,সাংগঠনিক সম্পাদক সন্তোষ কুমার রায় উপ প্রচার সম্পাদক আবু সাঈদ সোহেল,
উপজেলা আ’লীগ সভাপতি সইদুল হক , সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমেদ,যুগ্ম সাধারণ সম্পাদক আহম্মেদ হোসেন বিপ্লব, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, আ’লীগ সাংগঠনিক সম্পাদক ও মেয়র মোস্তাফিজুর রহমান,এছাড়াও আরো উপস্থিত ছিলেন রাতোর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান আঃ কাদের,
আ’লীগ সহ-সভাপতি ইসাহাক আলী ও মুক্তারুল আলম,ভাইস-চেয়ারম্যান সোহেল রানা, আ’লীগ সদস্য রুবেল সরকার,যুবলীগ সাধারণ সম্পাদক রমজান আলী, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা বেগম পুতুল সহ লেহেম্বা ইউনিয়নের আওয়ামী লীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ এবং ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।