ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী আতিকুর রহমান বকুলকে বিজয়ী করার লক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার কাশিপুর মাদ্রাসা মাঠে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
ইউপি চেয়ারম্যান আব্দুর রউফের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার আযম মুন্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি সইদুল হক, সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমেদ, পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আহাম্মদ হোসেন বিপ্লব, উপজেলা ভাইস-চেয়ারম্যান ও আওয়ামী লীগ সদস্য সোহেল রানা।
এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা প্রশান্ত কুমার বসাক, মহিলা আওয়ামী লীগ সম্পাদিকা ফরিদা ইয়াসমীন, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, যুবলীগ সাধারণ সম্পাদক রমজান আলী, কাশিপুর ইউপি আওয়ামী লীগ সভাপতি ইউনুস আলী মাষ্টার, কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ এবং ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।